ঢাকার ভোটার হচ্ছেন তারেক রহমান, কন্যাসহ নিবন্ধন সম্পন্ন
আলাপ রিপোর্ট
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০২:১৩ পিএমআপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ০২:১৩ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ আসনের ভোটার হচ্ছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ আসনের ভোটার হচ্ছেন। শনিবার নির্বাচন কমিশনে গিয়ে জাতীয় পরিচয়পত্রের জন্য ছবি তোলা ও বায়োমেট্রিক দেয়ার কাজ শেষ করেছেন তিনি।
জাতীয় পরিচয়পত্রে তারেক রহমানের ঠিকানা দেয়া হয়েছে গুলশানের যে বাসভবনটিতে তিনি পরিবারসহ উঠেছেন সেখানকার।
বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, তারেক রহমান ঢাকা-১৭ আসনের ভোটার হলেও তিনি পূর্বসিদ্ধান্ত অনুসারে বগুড়া-৬ আসন থেকেই নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন।
২০০৮ সাল থেকে ব্রিটেনে নির্বাসিত জীবন কাটাচ্ছেন তারেক রহমান।
এতদিন তার বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র ছিল না। এমনকি তার বাংলাদেশি পাসপোর্টও ছিল না। লন্ডন থেকে তিনি ঢাকায় এসেছেন বাংলাদেশ হাইকমিশন থেকে সরবরাহ করা ট্রাভেল ডকুমেন্ট ব্যবহার করে।
শনিবার দুপুরে তারেক রহমান আগারগাঁও নির্বাচন কমিশন অফিসে যান ছবি তোলা ও বায়োমেট্রিক দেয়ার জন্য।
তারেক রহমানের সাথে তার কন্যা জাইমা রহমানও জাতীয় পরিচয়পত্রের জন্য নিবন্ধন সম্পন্ন করেন।
ধারণা করা হচ্ছে রবিবার জাতীয় পরিচয়পত্র হাতে পাবেন তারা।
এর আগে বেলা ১১টার কিছু পর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ সংলগ্ন শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন তারেক রহমান।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদি আততায়ীর গুলিতে নিহত হন।
এমন সময় তারেক রহমান ওসমান হাদির কবর জিয়ারত করতে যান যখন শাহবাগে ইনকিলাব মঞ্চ হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আন্দোলন করছে।
তারেক রহমানের কবর জিয়ারত করতে যাওয়াকে নির্বিঘ্ন করতে ইনকিলাব মঞ্চ কিছুক্ষণের জন্য শাহবাগ মোড় থেকে তাদের আন্দোলন পার্শ্ববর্তী আজিজ সুপার মার্কেটের দিকে সরিয়ে নিয়ে যায়।