তিন দিনের সফরের দ্বিতীয় দিনে তিনি শুক্রবার সকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। শনিবার তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করবেন।
আলাপ রিপোর্ট
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০৯:৪০ এএমআপডেট : ০৫ জুন ২০২৬, ০৯:৪০ এএম
তিন দিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। প্রায় ছয় বছর পর তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর এটি।
বৃহস্পতিবার রাতে তিনি ঢাকায় শাহজালাল বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও উপস্থিত ছিলেন বিমানবন্দরে।
তিন দিনের সফরের দ্বিতীয় দিনে তিনি শুক্রবার সকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। শনিবার তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এ ছাড়া তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনেও যাবেন।
বিএনপি সরকার গঠনের পর এপ্রিল মাসে হাকান ফিদানের আমন্ত্রণে তুরস্ক সফর করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। যার ধারাবাহিকতায় হাকান ফিদানের ফিরতি সফর এটি।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

বিষয়: