সুপরিকল্পিত অভিযানে আইএস কমান্ডার নিহত, দাবি ট্রাম্পের

আপডেট : ১৬ মে ২০২৬, ০১:৪০ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন শুক্রবার আইএসআইএস জঙ্গি গোষ্ঠীর এক শীর্ষ কমান্ডারকে হত্যা করেছে মার্কিন ও নাইজেরিয়ার সশস্ত্র বাহিনী।

শুক্রবার রাতে ট্রুথ সোশ্যাল-এ করা এক পোস্টে ট্রাম্প বলেন, “আজ রাতে, আমার নির্দেশে, সাহসী মার্কিন বাহিনী এবং নাইজেরিয়ার সশস্ত্র বাহিনী বিশ্বের সবচেয়ে সক্রিয় সন্ত্রাসীকে যুদ্ধক্ষেত্র থেকে নির্মূল করার জন্য একটি অত্যন্ত সুপরিকল্পিত ও জটিল অভিযান নিখুঁতভাবে সম্পন্ন করেছে।”

বিশ্বব্যাপী আইএসআইএস-এর দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা আবু-বিলাল আল-মিনুকির নাম উল্লেখ করে ট্রাম্প বলেন, “সে আফ্রিকার জনগণকে আর আতঙ্কিত করতে পারবে না, কিংবা আমেরিকানদের লক্ষ্য করে কোনো অভিযানের পরিকল্পনা করতে সাহায্য করবেন না।”

যুক্তরাষ্ট্রের ফরেন অ্যাসেটস কন্ট্রোল অফিসের তথ্য অনুযায়ী, আল-মিনুকির জন্ম ১৯৮২ সালে উত্তর-পূর্ব নাইজেরিয়ার বর্নো অঙ্গরাজ্যে। এই অঙ্গরাজ্যের সীমান্ত ক্যামেরুন, চাদ ও নাইজারের সঙ্গে যুক্ত।

হামলাটি কোথায় ঘটেছে, তা নির্দিষ্ট করে জানাননি ট্রাম্প। তিনি বলেন, “আল-মিনুকি ভেবেছিলো সে আফ্রিকায় লুকিয়ে থাকতে পারবে। কিন্তু সে জানত না, আমাদের এমন সূত্র ছিল যারা তার কর্মকাণ্ড সম্পর্কে নিয়মিত তথ্য দিচ্ছিল।”

এই হামলায় সহযোগিতার জন্য নাইজেরিয়াকে ধন্যবাদ জানান ট্রাম্প।

নাইজেরিয়ায় আইএসআইএস জঙ্গিদের ওপর ট্রাম্পের পাঠানো এটিই প্রথম প্রাণঘাতী হামলা নয়।

নাইজেরিয়ায় খ্রিস্টানদের ওপর নিপীড়নের অভিযোগ করে আইএসআইএস-এর ওপর আগেও হামলা চালিয়েছে ট্রাম্প। 

 

(তথ্যসূত্র: সিএনএন)