প্রকাশ : ১৩ মে ২০২৬, ০৬:৩৭ পিএমআপডেট : ১৩ মে ২০২৬, ০৭:১৫ পিএম
বিমান থেকে নামার পর ট্রাম্পের পেছনে দেখা গেছে মাস্ককে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন। সেখানে আগামী দুই দিন তিনি চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন।
বুধবার সন্ধ্যায় বিমানবন্দরে পৌঁছালে বাদ্যদল ও পতাকা হাতে অভ্যর্থনাকারীদের জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজের মাধ্যমে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।
এ সময় তারা স্লোগানও দেয়, পরে ট্রাম্প রাষ্ট্রীয় গাড়িতে করে অনুষ্ঠানস্থলে যান বলে জানিয়েছে বিবিসি।
ট্রাম্পের সফরসঙ্গী দলে রয়েছেন প্রযুক্তি খাতের একাধিক শীর্ষ নির্বাহী। যার মধ্যে টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কও। বিমান থেকে নামার পর ট্রাম্পের পেছনেই দেখা গেছে মাস্ককে।
এই সফরকে ঘিরে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে, যা এখন বৈশ্বিক কূটনীতির অন্যতম আলোচিত ইস্যু।
বেইজিংয়ে পৌঁছেছেন ট্রাম্প, জাঁকজমকপূর্ণ অভ্যর্থনায় স্বাগতম