প্রকাশ : ০৮ মে ২০২৬, ১১:২২ এএমআপডেট : ০৮ মে ২০২৬, ১১:৩৪ এএম
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ৭দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। ২৫ থেকে ৩১এ মে পর্যন্ত ছুটি থাকবে।
বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিপরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, ২৩এ মে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। অর্থাৎ, ২৩ ও ২৪এ মে অফিস খোলা থাকবে।
এ ছাড়া মন্ত্রিসভার এই বৈঠকে ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’ এর খসড়া অনুমোদন করা হয়েছে।
এই নীতিমালার প্রধান উদ্দেশ্য পাবলিক টয়লেট ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতার বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, সারা দেশে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত পাবলিক টয়লেট সুবিধার সহজলভ্যতা নিশ্চিত করে জনস্বাস্থ্য ও পরিচ্ছন্নতার মান উন্নত করা, নারী, শিশু, প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ব্যবহারবান্ধব টয়লেট–সুবিধা নিশ্চিত করা।
ঈদের ছুটি সাত দিন