যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় খুন হওয়া বাংলাদেশি দুই শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইএসএফ)। মার্কিন সংবাদমাধ্যম নিউজ চ্যানেল এইটের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা মঙ্গলবার এক ঘোষণায় এই সিদ্ধান্ত জানিয়েছে। ৭ মে থেকে ১০ মে পর্যন্ত সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করবে বিশ্ববিদ্যালয়টি।
অনুষ্ঠানে ৮ হাজারেরও বেশি স্নাতক, স্নাতকোত্তর এবং ডক্টরাল ডিগ্রি প্রদান করা হবে। অনুষ্ঠানের শুরুতে নাহিদা বৃষ্টি এবং লিমনকে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হবে বলে জানা যায়।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজাও ফেইসবুক পোস্টে ডক্টরেট প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটকে চিঠি দিয়েছে। চিঠিতে কনস্যুলেটের একজন প্রতিনিধিকে উপস্থিত থেকে নিহত দুই পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণ করার জন্যে অনুরোধ করে তারা।
মিয়ামি কনস্যুলেটের একজন প্রতিনিধি সমাবর্তনে উপস্থিত থেকে জামিল ও বৃষ্টির পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণ করবে বলেও জানিয়েছেন গোলাম মর্তুজা।
মরণোত্তর ডক্টরেট পাচ্ছেন লিমন ও বৃষ্টি

বিষয়: