প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৪:৫৮ পিএমআপডেট : ০৫ মে ২০২৬, ০৫:১৬ পিএম
ঢাকার গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং জ্বালানি নির্ভরতা কমাতে শিক্ষার্থীদের জন্য শুল্কমুক্ত বৈদ্যুতিক স্কুল বাস আসছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার সকালে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য বিশেষ বৈদ্যুতিক স্কুল বাস আমদানিতে শুল্ক শূন্য করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ছাড়া ৫টি বিমানবন্দর ও ৪টি রেল স্টেশনে ফ্রি ওয়াই-ফাই সেবা চালু করা হয়েছে।
ব্রিফিংয়ে উপদেষ্টা জানান, নির্বাচনি ইশতেহার অনুযায়ী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে সব ধরনের ‘বাস রুট রেশনালাইজেশন’ কাজ চলছে। এটি বাস্তবায়ন করা গেলে ঢাকার যানবাহনে শৃঙ্খলা আনা সম্ভব হবে বলে মনে করেন তিনি।
শিক্ষার্থীদের জন্য আসছে বৈদ্যুতিক স্কুলবাস