তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন একজন রাষ্ট্রপতির স্ত্রী, এখন বেঁচে থাকলে তিনি হতেন একজন প্রধানমন্ত্রীর মা।
আলাপ রিপোর্ট
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ১১:২৪ এএমআপডেট : ১৫ আগস্ট ২০২৬, ১১:৫৭ এএম
প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন ১৫ই অগাস্ট। এ উপলক্ষ্যে ঢাকাসহ সারা দেশে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করেছে বিএনপি।
খালেদা জিয়া প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্ত্রী। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মা।
দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে সারা দেশে দলীয় কার্যালয়ে অথবা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। ঢাকায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়েও এ কর্মসূচি পালন করা হবে।
বেগম খালেদা জিয়া'র জন্মদিন উপলক্ষে বেলা ৩টায় ঢাকায় মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে দোয়া, মোনাজাত ও দরিদ্র-অসহায় মানুষের মধ্যে অনুদান বিতরণ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বেলা ৩টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপি ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদ চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
এছাড়া জাতীয় যুব উন্নয়ন ইনিস্টিউট, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, কালীমাতা মন্দির রাজারবাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন পৃথক কর্মসূচি পালন করবে।
স্বাধীনতার পর ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর বিএনপি গঠন করেন জিয়াউর রহমান। ১৯৮১ সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপির হাল ধরেন খালেদা জিয়া।
১৯৮৩ সালে তার নেতৃত্বে বিএনপি সাতদলীয় জোট গঠন করে এরশাদবিরোধী আন্দোলন শুরু করে। ১৯৯১ সালে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। পরে আরও দুই দফায় প্রধানমন্ত্রী হয়েছেন তিনি।
নানা শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বছরের ৩০এ ডিসেম্বর খালেদা জিয়া মারা যান। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপির চেয়ারপারসন ছিলেন।
খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির নানা আয়োজন