গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে গুঞ্জন, মুখ খুললো পেট্রোবাংলা
আলাপ রিপোর্ট
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ১০:২৫ এএমআপডেট : ০২ আগস্ট ২০২৬, ১০:৩০ এএম
গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের।
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে প্রকাশিত সংবাদের পর জনমনে তৈরি হওয়া বিভ্রান্তির বিষয়ে ব্যাখ্যা দিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা পেট্রোবাংলা। সংস্থাটি জানিয়েছে, এই মুহূর্তে সরকারের গ্যাসের মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।
শনিবার এক বিজ্ঞপ্তিতে পেট্রোবাংলা জানায়, বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের মূল্য বৃদ্ধিসংক্রান্ত সংবাদ প্রকাশের পর এ বিষয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। তবে বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা নেই।
পেট্রোবাংলা সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের খবরে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে।
ভবিষ্যতে গ্যাসের মূল্য সমন্বয় সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হলে, তা প্রচলিত বিধি ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও জানা গেছে।
সম্প্রতি দেশে গ্যাসের সংকট, এলএনজি আমদানির উচ্চ ব্যয় এবং জ্বালানি খাতের আর্থিক চাপের কারণে বিভিন্ন মহলে গ্যাসের দাম বাড়তে পারে এমন আলোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতেই সরকারের অবস্থান স্পষ্ট করে এই ব্যাখ্যা দিয়েছে পেট্রোবাংলা।

বিষয়: