সাংবাদিক আবু হেনা রাসেল মারা গেছেন

অপরাধ বিষয়ক সাংবাদিক আবু হেনা রাসেল মারা গেছেন। বুধবার দুপুর ১টায় হৃদরোগ ইনিস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  
পারিবারের সদস্যরা জানান, হঠাৎ বাসায় অসুস্থবোধ করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন তার অবস্থার অবনতি হয়। এক পর্যায়ে আবু হেনা রাসেলকে মৃত ঘোষণা করা হয়। 

প্রায় তিন দশক ধরে আবু হেনা রাসেল সাংবাদিকতা পেশায় ছিলেন। কাজ করেছেন দৈনিক ভোরের কাগজ, সমকাল ও কালের কণ্ঠে।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী সদস্য ছিলেন তিনি।

জ্যেষ্ঠ সাংবাদিক হিসেবে সর্বশেষ কর্মস্থল ছিলো ‘খবর সংযোগ’।

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ তার মৃত্যুতে শোক জানিয়েছেন। বাদ আছর নগরীর সেগুনবাগিচা ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।