মালয়েশিয়ায় বাংলাদেশের অনিরুদ্ধর বিশেষ সাফল্য অর্জন

মালয়েশিয়ায় অনুষ্ঠিত হওয়া দুইটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে অসাধারণ সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের শিক্ষার্থী অনিরুদ্ধ নীলাদ্রি বিশ্বাস।

ঢাকার এসএফএক্স গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের গ্রেড ফাইভের এই শিক্ষার্থী ইন্টারন্যাশনাল ইংলিশ ওয়ার্ল্ড কাপ অলিম্পিয়াড ২০২৬ ও ইন্টারন্যাশনাল সায়েন্স অলিম্পিয়াডে অংশ নিয়ে সর্বোচ্চ পুরষ্কার প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডসহ বিভিন্ন বিভাগে মোট ১১টি পুরস্কার নিজের করে নিয়েছেন।

৩-৫ই জুলাই মালয়েশিয়ায় সাতটি দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে হওয়া এ দুটি আন্তর্জাতিক অলিম্পিয়াডে অনিরুদ্ধ তার মেধা ও দক্ষতার প্রমাণ দিয়ে একাধিক বিভাগে শীর্ষ সম্মাননা লাভ করে।

অনিরুদ্ধর অর্জন করা পুরস্কারের মধ্যে রয়েছে একটি প্রেসিডেন্ট স্পেশাল অ্যাওয়ার্ড, একটি চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড, একটি প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড, দুইটি ডিন অ্যাওয়ার্ড, দুইটি ডায়মন্ড অ্যাওয়ার্ড, দুইটি গোল্ড অ্যাওয়ার্ড, একটি সেরা প্রেজেন্টার অ্যাওয়ার্ড এবং একটি র‌্যাংকিং অ্যাওয়ার্ড।

অনিরুদ্ধ নীলাদ্রি বিশ্বাসের বাবা ডা. নির্মল কান্তি বিশ্বাস জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পঙ্গু হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। তার মা ডা. কাকলী হালদার ঢাকা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের একজন সহকারী অধ্যাপক।