শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। বৃহস্পতিবার সকালে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ৪। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
স্থানীয় কর্মকর্তার বরাতের বিবিসি জানায়, ভোর ৬টা ৪৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এখন পর্যন্ত একজন নিহত হওয়ার খবর মিলেছে। প্রথমে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা তুলে নেওয়া হয়।
যুক্তরাষ্ট্রভিত্তিক ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, সুলাওয়েসি ও মালুকু দ্বীপের মাঝে মোলুক্কা সাগরে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল তেরনাত শহর থেকে ১২০ কিলোমিটার দূরে। গভীরতা ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীরে, যা প্রাথমিকভাবে ধারণা করা ১০ কিলোমিটার গভীরতার চেয়ে বেশি।
তেরনাত শহরে দুই লাখেরও বেশি মানুষের বসবাস।