পার্লামেন্টারি কালচারে ওয়াকআউট নতুন কোন ঘটনা নয়: সালাহউদ্দিন আহমদ

গণতান্ত্রিক সংস্কৃতিতে ও পার্লামেন্টারি কালচারে ওয়াকআউট কোন নতুন ঘটনা নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার সংসদ অধিবেশন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

বিরোধীদলের ওয়াক আউট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, “যে রাষ্ট্রপতির সঙ্গে তারা আলাপ আলোচনা করেছেন ৫ই অগাস্ট বিকেলবেলা, যে রাষ্ট্রপতির কাছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টারা শপথ নিয়েছেন, তাদের দু’একজন এই সংসদেও সংসদ সদস্য হয়ে এসেছেন। তো সেটা তাদেরকে জিজ্ঞেস করা যায় এই স্ববিরোধীতা কেন।”

এই সংসদ অর্থবহ ও আলোচনার কেন্দ্রবিন্দু হবে বলে আশাবাদ রেখে তিনি বলেন, “জাতীয় সকল সমস্যার এবং ইস্যুর এখানে আলাপ আলোচনার মাধ্যমে আমরা সমাধানের দিকে যাবো।”

এছাড়া ফ্যাসিবাদবিরোধী যে ঐক্য তৈরী হয়েছে তা ধরে রেখে যেকোন জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার কথাও বলেন তিনি।