ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনি ‘নিরাপদ ও সুস্থ’ আছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলে ইউসুফ পেজেশকিয়ান। এর আগে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন থেকে তার আহতের খবর জানানো হয়েছিল। তবে বুধবার টেলিগ্রাম পোস্টে ইউসুফ পেজেশকিয়ান বলেছেন, মোজতাবা খামেইনি সুস্থ আছেন বলে তিনি নিশ্চিত হয়েছেন।
মার্কিন-ইসরায়েলি হামলায় বাবা আয়াতুল্লাহ আলী খামেইনির মৃত্যুর পর ইরানের নেতা হিসেবে মনোনীত হন মোজতাবা। তবে ৫৬ বছর বয়সী এই ধর্মীয় নেতাকে জনসম্মুখে কম দেখা গেছে।
বুধবার একটি টেলিগ্রাম পোস্টে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ছেলে এবং সরকারের উপদেষ্টা ইউসুফ পেজেশকিয়ান লিখেছেন, ‘শুনেছি’ মোজতাবা খামেেইনি আহত হয়েছেন।
পোস্টে তিনি আরও বলেন, “আমি কিছু বন্ধুর কাছে জানতে চেয়েছিলাম যাদের যোগাযোগ রয়েছে। তারা আমাকে বলেছেন যে, আল্লাহর রহমতে তিনি নিরাপদ ও সুস্থ আছেন”।
এর আগে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন খামেনিকে "রমজান যুদ্ধের একজন আহত অভিজ্ঞ সৈনিক" বলে অভিহিত করেছিল, যদিও তার আঘাতের কথা নির্দিষ্ট করেনি।