জাতীয় সংসদে বিরোধী দল জামায়াত থেকে ডেপুটি স্পিকার নির্বাচিত করার বিষয়ে ক্ষমতাসীন দল বিএনপি যে প্রস্তাব দিয়েছিল, সেটি আপাতত নাকচ করে দিয়েছে জামায়াত। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের এ কথা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, ডেপুটি স্পিকারের বিষয়টি জুলাই সনদের সঙ্গে জড়িত। বৈঠক শুরু হলে জুলাই সনদ নিয়ে এমপিরা কথা বলবেন। বিরোধী দলীয় নেতা সিদ্ধান্ত নেবেন।
ডেপুটি স্পিকার নিয়ে সরকারের প্রস্তাব নাকচ করেছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “নাকচই বলতে হবে। আমরা এই মুহূর্তে এইভাবে ডেপুটি স্পিকারের পদ নিতে চাই না। সংসদে আলোচনা হবে। জুলাই সনদের প্রশ্নটা আগে নিষ্পত্তি হতে হবে।”