ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশের বিভিন্ন অঞ্চল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৩ মাত্রা।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা। গভীরতা ছিল ৯ দশমিক ৮ কিলোমিটার।
এখনো সারাদেশের কোথাও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।