দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের ছয় সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহ্বান সিপিজের
আলাপ রিপোর্ট
প্রকাশ : ২২ জুন ২০২৬, ০৫:১৫ পিএমআপডেট : ২২ জুন ২০২৬, ০৫:১৬ পিএম
ছবি: এআই
দুর্নীতির অভিযোগ নিয়ে প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনের জেরে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের ছয় সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সাংবাদিকদের আন্তর্জাতিক অধিকার সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।
সোমবার প্রকাশিত এক বিবৃতিতে সিপিজে জানিয়েছে, জনস্বার্থসংশ্লিষ্ট প্রতিবেদনের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার সিকিউরিটি আইন, ফৌজদারি মানহানি, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য উদ্বেগজনক বলে সোমবার এক বিবৃতি প্রকাশ করেছে সিপিজে।
সিপিজে জানায়, বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ তানভীর আলম রিমনের দায়ের করা মামলাটি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগসংক্রান্ত সংবাদ প্রকাশের পর করা হয়। অভিযোগে বলা হয়েছে, পত্রিকাটি মিথ্যা ও মানহানিকর তথ্য প্রকাশ করেছে এবং ভারপ্রাপ্ত সম্পাদক মো. রেজানুর ইসলাম ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন।
মামলার পরিপ্রেক্ষিতে ১৮ই জুন রেজানুর ইসলামকে গ্রেপ্তার করে বগুড়া জেলা পুলিশ। তিন দিন কারাগারে থাকার পর ২১ জুন তিনি জামিনে মুক্তি পান। এদিকে মামলায় নাম থাকা আরও পাঁচ সাংবাদিককে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
সিপিজের এশিয়া-প্যাসিফিক কর্মসূচির সমন্বয়ক কুনাল মজুমদার বলেন, একজন সরকারি মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার ‘ভয়ভীতি প্রদর্শনের স্পষ্ট উদাহরণ’।
তিনি এসব অভিযোগ প্রত্যাহার এবং সংবাদমাধ্যমের বিরুদ্ধে সাইবার ও ফৌজদারি মানহানি আইন ব্যবহারের প্রথা বন্ধের আহ্বান জানান।
তবে আলোচিত মামলার কেন্দ্রবিন্দুতে থাকা প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিক গ্রেপ্তারের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে তার পক্ষে কেউ যেন এ বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ না নেয়, সে কথাও জানিয়েছেন বলে উল্লেখ করেছে সিপিজে।
সংগঠনটি আরও বলেছে, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে রাজনৈতিক মেরুকরণের প্রেক্ষাপটে সাংবাদিকদের ওপর হামলা, হুমকি ও হয়রানির ঘটনা বেড়েছে। এর আগে চলতি মাসের শুরুতে সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষার নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়েছিল সিপিজে।
সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি এখন দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও জনস্বার্থে অনুসন্ধানী সাংবাদিকতার ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।

বিষয়: