কক্সবাজারে গ্যাসপাম্পে বিস্ফোরণে আগুন, দগ্ধ ১০ জন

কক্সবাজারের কলাতলীয় এলাকায় একটি গ্যাসপাম্পে বিস্ফোরণে সৃষ্ট অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে পাম্পে বিস্ফোরণ ঘটে আগুন ছড়িয়ে পড়ে। প্রায় চার ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। 

জানা গেছে, সন্ধ্যায় পাম্পের ট্যাংক থেকে গ্যাস নির্গত হয়ে আগুন ধরে যায়। পরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। 

কক্সবাজারের জেলা প্রশাসক আ. মান্নান বলেন, সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের অন্তত ৯টি ইউনিটের চেষ্টায় রাত পৌনে দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

দগ্ধ ১০ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।