ঝিনাইদহ-১ আসনে জয় পেয়েছে বিএনপির প্রার্থী মো. আসাদুজ্জামান। নির্বাচনের ফল অনুযায়ী, তিনি মোট ভোট পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫৯৮টি।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবু ছালেহ মো.মতিউর রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ জন।
বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় শুরু হয় ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ। বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এখন চলছে গণনা।