খুলনায় ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু

বিএনপি ও জামায়াত সমর্থকদের উত্তেজনার মধ্যে খুলনার এক ভোটকেন্দ্রে বিএনপির একজন নেতার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। 

মৃত মহিবুজ্জামান কচি খুলনা মহানগর বিএনপির নেতা ছিলেন। খুলনা সদরের আলিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে সকাল আটটার দিকে তার মৃত্যু হয়। 

খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ভোটকেন্দ্রের ভেতরে ঢুকেছিলেন আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ। এটা নিয়ে বিএনপির নেতাকর্মীরা অভিযোগের তুললে এক পর্যায়ে বাক-বিতণ্ডার সৃষ্টি হয়। এই ধাক্কাধাক্কিতেই মহিবুজ্জামান অসুস্থ হয়ে মারা যান।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম আলাপ-কে বলেন, উত্তেজনা ও ধাক্কাধাক্কির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

“তবে এখনও এ বিষয়ে কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার মাধ্যমে দ্রুত ব্যাপারটির সত্যতা নিশ্চিত করা হবে।”