ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহানকে।
সোমবার সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। আইন অনুযায়ী প্রশাসক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া সুরাইয়া আক্তার জাহান নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এই দায়িত্ব পালন করবেন।
মো. এজাজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন। আবেদনের প্রেক্ষিতে তার দেশত্যাগেও নিষেধাজ্ঞা আছে। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘হিজবুত তাহরীর’কে সমর্থনের অভিযোগও আছে মোহাম্মদ এজাজের বিরুদ্ধে।