তৃতীয় দফায় বাড়লো আয়কর রিটার্নের সময়

আবারও ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ালো জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই নিয়ে এই অর্থবছরে তৃতীয় দফায় বাড়লো জরিমানা ছাড়া আয়কর রিটার্নের সময়। বৃহস্পতিবার এই বিশেষ আদেশ জারি করে এনবিআর।

এর আগে আরও দুই দফায় এক মাস করে আয়কর রিটার্নের মেয়াদ বাড়ানো হয়েছিল। সাধারণত আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন থাকে ৩০ নভেম্বর।  তবে প্রতিবছরই একাধিকবার এই রিটার্ন জমা দেওয়ার মেয়াদ বৃদ্ধি করে এনবিআর

এবারই প্রথমবারের মতো সবাইকে (কিছু ব্যতিক্রম ছাড়া) আয়কর দিতে হবে অনলাইনে। কারও যদি কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) থাকে, তবে তাকে অবশ্যই আয়কর রিটার্ন জমা দিতে হয়।