লেবাননে বিমান হামলায় দুই বাংলাদেশি নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় দুই বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন।

সোমবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে নাবাতিয়ের যেব্দিন এলাকায় তাদের আবাসস্থলে এ হামলা চালানো হয়।

নিহত দুইজনই সাতক্ষীরা জেলার বাসিন্দা। এদের একজনের নাম আফসার আলী। আরেকজন নাহিদুল ইসলাম।

বৈরুতে বাংলাদেশ দূতাবাস এক শোকবার্তায় লেবানন প্রবাসী এই দুইজন রেমিট্যান্সযোদ্ধার মৃত্যু নিশ্চিত করেছে।

বর্তমানে তাদের মরদেহ নাবাতিয়ের নাবিহ বেররী হাসপাতালে রাখা হয়েছে বলে জানানো হয়েছে।