হরমুজ প্রণালিতে ৩টি জাহাজ আটকের দাবি আইআরজিসি’র

হরমুজ প্রণালিতে একটি জাহাজে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড কোর আইআরজিসি। তিনটি জাহাজ আটকের দাবিও করেছে বিপ্লবী বাহিনীটি।

সামুদ্রিক গোয়েন্দা প্রতিষ্ঠান ভ্যানগার্ড বলছে, পানামার পতাকাবাহী জাহাজ এমএসসি ফ্রান্সিসকা ইরানের উপকূল থেকে বেরিয়ে ওমান উপসাগরের দিকে যাওয়ার সময় প্রায় ছয় নটিক্যাল মাইল দূরে হামরার শিকার হয়। খবরটি নিশ্চিত করেছে বিবিসি ভেরিফাই।

ভ্যানগার্ডের জানিয়েছে, জাহাজটিকে আইআরজিসি নোঙর ফেলতে নির্দেশ দেয়। তবে জাহাজটি না শুনলে তাদের হামলা করা হয়।

এতে জাহাজটির কাঠামো ও আবাসিক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের কোনো খবর নিশ্চিত হওয়া যায়নি।

আইআরজিসি’র ঘনিষ্ঠ ফার্স নিউস এজেন্সি জানায়, ইউফোরিয়া নামের একটি জাহাজ ইরানের উপকূলে আটকে পড়েছে।

এমএসসি ফ্রান্সেসকা ও এপামিনোন্ডাস জাহাজ দুটিও 'জব্দ' করে ইরানের উপকূলের দিকে নিয়ে যাওয়া হয়েছে বলে জানানো হয় খবরে।