সালমান শাহ: রহস্যের সাথে জড়িত যত চরিত্র

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০৫:৫৭ পিএম

বাংলাদেশের চলচ্চিত্রে সালমান শাহ- আধুনিকতা এবং নতুন ফ্যাশনের রূপকার ছিলেন। তিনি শুধু একজন নায়ক ছিলেন না, ছিলেন সে সময়ের তরুণ প্রজন্মের আইকন। পরবর্তী সময়ের ঢাকাই সিনেমার যত নায়ক এসেছেন, অনেকেই স্বীকার করেছেন সালমান শাহ ছিলেন তাদের অনুপ্রেরণার প্রধান উৎস।​

৬ই সেপ্টেম্বর ১৯৯৬ সাল। বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে নেমে আসে এক গভীর শোকের ছায়া। মাত্র ২৫ বছর বয়সে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন নব্বইয়ের দশকের সবচেয়ে জনপ্রিয় নায়ক সালমান শাহ। প্রায় তিন দশক পরেও তার মৃত্যু এখনও রহস্যের চাদরে ঢাকা।

কিন্তু ২০২৫ সালের ২০ অক্টোবর। আদালতের একটি যুগান্তকারী সিদ্ধান্ত নতুন করে আলোচনার ঝড় তুলেছে। ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক অপমৃত্যু মামলাটিকে হত্যা মামলায় হিসাবে গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন। আসামিদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি, নতুন করে জবানবন্দি আলোচনায়- এসবই আবারও সালমান শাহকে নিয়ে চাঞ্চল্যের জন্ম দিয়েছে।

কে ছিলেন এই সালমান শাহ, কেন তিনি এতটা জনপ্রিয় ছিলেন এবং কেন ২৯ বছর পরেও তাঁর মৃত্যু রহস্য এখনও সমাধান হয়নি?​