জুলাইয়ের পর দেড় বছরের অভিজ্ঞতা থেকেই অল্টারনেটিভসের যাত্রা: তাজনূভা জাবীন

আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০৭:১৬ পিএম

জুলাইয়ের গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তরুণ প্রজন্মের হাত ধরে গড়ে উঠছে নতুন রাজনৈতিক ভাবনা। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে ৫ই আগস্টের ছাত্র-জনতার বিপ্লবের অন্যতম পরিচিত মুখ তাজনূভা জাবীন এবার যুক্ত হয়েছেন নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অল্টারনেটিভস’-এ।

কেন এই নতুন প্ল্যাটফর্ম? কী তাদের লক্ষ্য? পডকাস্ট সিরিজ ‘আলাপ-এর কথা চলুক’ এই পর্বে তাজনূভা জাবীন মুখোমুখি হয়েছেন এক আলোচনায়।

আজকের আলোচনায় যা থাকছে: অল্টারনেটিভস কী?

কেন এই নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের প্রয়োজন হলো?

রাজনৈতিক কৌশল: গতানুগতিক রাজনীতির বাইরে গিয়ে তারা কীভাবে কাজ করবে?

জনসংযোগ: সাধারণ মানুষের কাছে পৌঁছাতে তাদের বিশেষ পরিকল্পনা কী?

চ্যালেঞ্জসমূহ: একটি নতুন দল হিসেবে তাদের সামনে এখন বড় বাধাগুলো কী কী?