গোঁজামিল দিয়ে চলছে দেশ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৩ পিএম

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, আসন্ন নির্বাচন এবং বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি নিয়ে আলাপের কথা ‘কথা চলুক’পডকাস্টে আলোচনা করেছেন সাবির মুস্তাফা। তিনি ছিলেন বিবিসি বাংলার সম্পাদক, যেখানে ২২ বছর কাজ করেছেন। সদ্য বিলুপ্ত ভয়েস অব আমেরিকা (VOA) বাংলার সাবেক ম্যানেজিং এডিটর হিসেবে ওয়াশিংটনে দীর্ঘদিন দায়িত্ব পালনের পাশাপাশি আন্তর্জাতিক রাজনীতি, গণমাধ্যম ও ক্ষমতার ভাষা—সব মিলিয়ে তিনি একজন অভিজ্ঞ ও তীক্ষ্ণ পর্যবেক্ষক।

এই আলোচনায় উঠে এসেছে বাংলাদেশের রাজনীতির অস্বস্তিকর বাস্তবতা ও ভবিষ্যৎ শঙ্কা।

*‘Winter is coming’ কোন বিপদের ইঙ্গিত দিচ্ছে এই সতর্কতা?

*বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপি কি কেবল বসে বসে আঙুল চুষবে, নাকি কার্যকর বিরোধী শক্তি হয়ে উঠতে পারবে?

*ক্ষমতাসীনদের আচরণ কি সত্যিই এমন যে, দেশটাকে তারা বাপের সম্পত্তি হিসেবে ট্রিট করেছে?

*আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন- বিরোধী দল না থাকলে কি নতুন ধরনের স্বৈরাচার জন্ম নেয়?

*গণতন্ত্র, বিরোধী রাজনীতি, রাষ্ট্রীয় ক্ষমতা ও গণমাধ্যমের ভূমিকা—সবকিছু মিলিয়ে এটি একটি সময়োপযোগী,

*সরাসরি ও ভাবনার খোরাক জোগানো আলোচনা। বাংলাদেশের রাজনীতি কোথায় যাচ্ছে, আর সামনে কী ধরনের ঝুঁকি অপেক্ষা করছে, তা উঠে এসেছে এই আলোচনায়।