জাতিসংঘের অধিবেশন শুরু বুধবার, সভাপতিত্ব করবেন ড. খলিলুর রহমান

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ এএম

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সভাপতিত্বে শুরু হচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন। এক বছরের জন্য তিনি বিশ্বের সবচেয়ে প্রতিনিধিত্বশীল বহুপক্ষীয় এই ফোরামের নেতৃত্ব দেবেন।

ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হওয়া দ্বিতীয় বাংলাদেশি। এর আগে ১৯৮৬ সালে ৪১তম অধিবেশনে এই দায়িত্ব পালন করেছিলেন হুমায়ুন রশীদ চৌধুরী।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৩টায় ৮১তম অধিবেশনের উদ্বোধন করবেন খলিলুর রহমান। যা বাংলাদেশ সময় ৯ই সেপ্টেম্বর রাত ১টা।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বনেতাদের অংশগ্রহণে সাধারণ বিতর্ক শুরু হবে ২২শে সেপ্টেম্বর।

আর ৮১তম অধিবেশন চলবে ২০২৭ সালের ৭ই সেপ্টেম্বর পর্যন্ত।