প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পিএমআপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পিএম
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে খুব শিগগিরই সরাসরি দেখা হওয়ার আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সোমবার প্রধানমন্ত্রীকে পাঠানো এক বিশেষ চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট এই প্রত্যাশার কথা জানান। এ খবর দিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থাে।
হোয়াইট হাউস থেকে পাঠানো ওই চিঠিতে ডনাল্ড ট্রাম্প বাংলাদেশের বর্তমান নেতৃত্ব এবং দেশের জনগণের প্রতি তার গভীর আস্থার কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও এ দেশের জনগণের একটি উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।
চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ জানান। তিনি প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করে বলেন, "বোয়িং আপনাদের হতাশ করবে না, এবং আমি এটি ভুলব না।" একইসঙ্গে এই ক্রয় প্রক্রিয়ায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত মনোযোগের কথা তিনি সবসময় মনে রাখবেন বলেও উল্লেখ করেন।
এছাড়াও, চিঠিতে ডনাল্ড ট্রাম্প বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি তার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসার কথা জানান। তিনি বলেন, "দয়া করে বাংলাদেশের জনগণের প্রতি আমার উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা পৌঁছে দেবেন। তারা অনেক কিছুর মধ্য দিয়ে গেছে, তবে আপনার নেতৃত্বে আমি নিশ্চিত যে তারা এবং আপনার দেশ একটি অত্যন্ত উজ্জ্বল ভবিষ্যতের অধিকারী হবে।”
চিঠির শেষে তিনি প্রধানমন্ত্রীকে "ডিয়ার মি. প্রাইম মিনিস্টার" সম্বোধন করে অদূর ভবিষ্যতেই তার সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন।
বোয়িং কেনার সিদ্ধান্তে তারেক রহমানকে ট্রাম্পের ধন্যবাদ

বিষয়: