প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পিএমআপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ পিএম
মার্কিন আর্মি সেক্রেটারি ড্যানিয়েল ড্রিসকল।
প্রায় ১৮ মাস দায়িত্ব পালনের পর যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারির (সেনাবাহিনীর বেসামরিক প্রধান) পদ থেকে পদত্যাগ করেছেন ড্যান ড্রিসকল।
বিবিসি জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে কয়েক মাস ধরে টানাপোড়েন চলছিলো তার।
ড্রিসকল যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম বয়সী আর্মি সেক্রেটারি। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসনে উদীয়মান সামরিক প্রযুক্তি, বিশেষ করে ড্রোন ব্যবহারে জোর দেওয়ার কারণে তিনি ‘ট্রাম্পের ড্রোন গাই’ হিসেবে পরিচিতি পান।
হোয়াইট হাউস ড্রিসকলের প্রশংসা করে বলেছে, ট্রাম্পের ‘মেইক আমেরিকা স্ট্রং এগেইন’ কর্মসূচি বাস্তবায়নে তিনি কার্যকর ভূমিকা রেখেছেন এবং সামরিক অভিযানে অসাধারণ নেতৃত্ব দিয়েছেন।
তবে তার পদত্যাগের পেছনে হেগসেথের সঙ্গে সম্পর্কের অবনতি কতটা ভূমিকা রেখেছে, তা এখনো স্পষ্ট নয়।
ড্রিসকলের পদত্যাগ এমন এক সময়ে এলো, যখন ট্রাম্প প্রশাসনে পেন্টাগনের শীর্ষ সামরিক নেতৃত্বে একের পর এক পরিবর্তন আনা হচ্ছে।
পিট হেগসেথ প্রতিরক্ষামন্ত্রী হওয়ার পর নৌবাহিনীর প্রধান ও বিমানবাহিনীর ভাইস চিফ অব স্টাফসহ এক ডজনের বেশি জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাকে বরখাস্ত বা সরিয়ে দেওয়া হয়েছে। এপ্রিলে নৌবাহিনীর সচিব জন ফেলানও হঠাৎ পদত্যাগ করেন।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক নেতৃত্বের দায়িত্বে থাকেন আর্মি সেক্রেটারি। সক্রিয় সেনাসদস্যদের পাশাপাশি ন্যাশনাল গার্ড ও রিজার্ভ বাহিনীর কার্যক্রমেও একজন মার্কিন আর্মি সেক্রেটারি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
মার্কিন সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে দীর্ঘ অভিজ্ঞতার পর ২০২৫ সালে আর্মি সেক্রেটারির দায়িত্ব নেন ড্যান ড্রিসকল। এর আগে ২০০৯ সালে দীর্ঘদিন ইরাকে দায়িত্ব পালন করেন তিনি।
আর্মি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনের সময় চলমান রাশিয়া-উক্রেইন যুদ্ধ শেষ করার লক্ষে হওয়া কূটনৈতিক আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং উক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন তিনি।
এদিকে, ৪১ বছর বয়সী এই আর্মি সেক্রেটারি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ঘনিষ্ঠ বন্ধু হিসেবেও পরিচিত। ইয়েল ল স্কুলে পড়ার সময় তাদের পরিচয় হয়।
বিবিসি জানিয়েছে, ড্রিসকলের পদত্যাগের বিষয়ে হোয়াইট হাউস, পেন্টাগন ও মার্কিন সেনাবাহিনীর মন্তব্য বিস্তারিতভাবে জানতে যোগাযোগ করা হয়েছে।
ইউএস আর্মি সেক্রেটারি ড্যানিয়েল ড্রিসকলের পদত্যাগ

বিষয়: