জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের নতুন আদেশ জারি
আলাপ ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ০৮:৫৫ পিএমআপডেট : ০৭ আগস্ট ২০২৬, ০৮:৫৫ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
জন্মসূত্রে মার্কিন নাগরিকত্বের সুযোগ সীমিত করতে নতুন করে উদ্যোগ নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। আগের নির্বাহী আদেশ সুপ্রিম কোর্টে আটকে যাওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই বৃহস্পতিবার এ বিষয়ে দুটি নতুন আদেশে সই করেছেন তিনি।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদন বলছে, নতুন আদেশের একটিতে কোন কোন শিশুকে জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব দেওয়া হবে না, সেই তালিকা আরও বিস্তৃত করার চেষ্টা করা হয়েছে।
অন্য আদেশে সন্তান জন্মের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যেবা ‘বার্থ ট্যুরিজম’ বা যুক্তরাষ্ট্রে ভ্রমণ বন্ধে সরকারি সংস্থাগুলোকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ট্রাম্প দীর্ঘদিন ধরেই জন্মসূত্রে নাগরিকত্বের বিধান পরিবর্তনের চেষ্টা করে আসছেন। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর অভিবাসনবিরোধী নীতির অন্যতম প্রধান অংশ হয়ে উঠেছে এই উদ্যোগ।
নতুন এই আদেশে বিদেশি সন্ত্রাসী সংগঠনের সদস্য এবং বিদেশি সরকারের হয়ে কাজ বা তদবির করা ব্যক্তিদের সন্তানদের নাগরিকত্বের আওতার বাইরে রাখার চেষ্টা করা হয়েছে।
নাগরিকত্ব পাওয়ার জন্য বাবা-মা প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের সন্তানদেরও জন্মসূত্রে নাগরিকত্ব না দেওয়ার কথা আদেশে বলা হয়েছে।
মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বছরে ‘বার্থ ট্যুরিজম’-এর মাধ্যমে জন্ম নেওয়া শিশুর সংখ্যা ২২ হাজার থেকে ২৬ হাজার।

বিষয়: