ইরানের হামলায় মার্কিন সেনা নিহত, পালটা হামলা যুক্তরাষ্ট্রের
আলাপ ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ১০:২৬ এএমআপডেট : ১৯ জুলাই ২০২৬, ১০:২৬ এএম
জর্ডানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত হয়েছেন দুই মার্কিন সেনাসদস্য। একজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। জবাবে ইরানের বিরুদ্ধে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
সেন্টকম এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর ইরানের হুমকি মোকাবিলায় এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানানো হয়নি।
গত মার্চের পর এই প্রথম ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনা ঘটেছে। টানা অষ্টম রাতের মতো ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র।
দুই সেনার মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, "বীরদের প্রতি শ্রদ্ধা। তাদের আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও দৃঢ় করেছে।"
এদিকে শনিবার রাতে দেয়া এক বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনি বলেন, যুক্তরাষ্ট্র বারবার চুক্তি ভঙ্গ করে প্রমাণ করেছে যে মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষরের কোনও মূল্য বা বিশ্বাসযোগ্যতা নেই।
এক মাস আগে দুই পক্ষের মধ্যে স্বাক্ষরিত অন্তর্বর্তী যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেঙে যায়। এরপর থেকেই যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের বিরুদ্ধে হামলার মাত্রা বাড়িয়েছে।

বিষয়: