প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ পিএমআপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ পিএম
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য হরমুজ প্রণালি কখনোই তার আগের অবস্থায় ফিরবে না বলে ঘোষণা করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। রবিবার এক ঘোষণায় আইআরজিসির নৌবাহিনী জানায়, ইরান উপসাগরে একটি ‘নিউ অর্ডার’ স্থাপন করছেন তারা। তার প্রস্তুতিও শেষ পর্যায়ে রয়েছে।
ইরানের পার্লামেন্ট ইতোমধ্যেই এই সংক্রান্ত একটি খসড়া আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে।
প্রস্তাবিত আইন অনুযায়ী, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রবেশ করতে পারবে না। যারা ইরানের বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞা মানছে, তাদেরও প্রবেশ সীমিত করা হবে।
যেসব দেশ হরমুজ দিয়ে যাতায়াতের অনুমতি পাবে তাদেরও একটি প্রবেশের জন্য ট্রানজিট ফি দিতে হবে। এবং সেই ট্রানজিট ফি তা অবশ্যই ইরানের জাতীয় মুদ্রায় পরিশোধ করতে হবে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
হরমুজ প্রণালিতে ‘নতুন নিয়ম’ চালুর ঘোষণা আইআরজিসির

(মিডল ইস্ট আই অবলম্বনে)