ঢাকার ৩ টার্মিনাল ছাড়া সব আন্তঃজেলা নাইট কোচ কাউন্টার সরাতে গণবিজ্ঞপ্তি

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ০৮:০১ পিএম

গাবতলী, মহাখালী ও সায়দাবাদ ছাড়া ঢাকার বাকি সব আন্তঃজেলা নাইট কোচ কাউন্টার অপসারণের নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি’র ভারপ্রাপ্ত কমিশনার মোঃ সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশ জানানো হয়।

যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন ও উন্নত নাগরিক সেবা দেওয়ার লক্ষ্যে এই সিদ্ধান্ত বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

গণবিজ্ঞপ্তি জারির ৭ কার্য দিবসের মধ্যে কাউন্টারগুলো নিজ উদ্যোগে অপসারণ না করলে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদন্ড, অর্থদন্ড, রুট পারমিট বাতিল, মালামাল বাজেয়াপ্তসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।