প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৭:২৪ পিএমআপডেট : ২৫ মার্চ ২০২৬, ০৭:৩৩ পিএম
ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে গেছে একটি যাত্রীবাহী বাস। ধারণা করা হচ্ছে প্রায় অর্ধশত যাত্রী সেসময় বাসে ছিল। বুধবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ফেরির ধাক্কায় পদ্মা নদীতে পড়ে যায় ঢাকাগামী ওই যাত্রীবাহী বাসটি।
ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। ঢাকা সদর দপ্তর থেকে আরও ডুবুরি দল যাচ্ছে বলেও জানানো হয়েছে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (রাজবাড়ী) দেওয়ান সোহেল রানা আলাপকে বলেন, স্থানীয়ভাবে চারজন ডুবুরি উদ্ধার কাজ শুরু করেন। এরপর আরিচা থেকে আরও দুইজন যাচ্ছে। ঢাকা থেকেও ডুবুরিরা যাচ্ছেন।
উদ্ধার নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, বাসটি যেভাবে পড়ে আছে। কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। এখন পুরো বাসটি তুলে একবারে সবাইকে উদ্ধার করা হবে।
এমন পরিস্থিতিতে কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে মনে করছেন এই কর্মকর্তা।
ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে গেল বাস