প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০৯:১১ পিএমআপডেট : ০৫ মার্চ ২০২৬, ০৯:১১ পিএম
পাকিস্তান সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ
ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ-পাকিস্তান সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিকরা। দলের নেতৃত্বে দেবেন মেহেদী হাসান মিরাজ। ফিরেছেন সৌম্য সরকার, নাহিদ রানা এবং আফিফ হোসেন।
নির্বাচিত এই দল নিয়ে নির্বাচক প্যানেলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন বলেন, “আমরা মিডল অর্ডারে বেশ কয়েকজন খেলোয়াড়কে সুযোগ দিয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত কেউ কেউ নিজেদের জায়গা ধরে রাখার মতো যথেষ্ট পারফরম্যান্স করতে পারেনি। সেই কথা মাথায় রেখেই আফিফ হোসেনকে পুনরায় দলে ডাকা হয়েছে। তার অভিজ্ঞতার ঝুলি বেশ সমৃদ্ধ এবং বর্তমানে তাকে বেশ ভালো ফর্মে আছে বলেও মনে হচ্ছে। মাহিদুল ইসলাম ভূঁইয়াকে দলে রাখা হয়েছে এবং এটি তার জন্য একটি দারুণ সুযোগ নিজের প্রতিভার প্রমাণ দেওয়ার।”
গাজী আশরাফ হোসেন আরও বলেন, “লিটন দাসের সাম্প্রতিক ওয়ানডে ফর্ম নিয়ে প্রশ্ন থাকতে পারে, তবে সে তার ব্যাটিং নিয়ে কোচদের সাথে নিবিড়ভাবে কাজ করছে। আমরা বিশ্বাস করি সে খুব শীঘ্রই এই ফরম্যাটে তার সেরা ফর্মে ফিরবে এবং মিডল অর্ডারকে শক্তিশালী করতে আমরা তাকে একটি বিকল্প হিসেবে বিবেচনা করছি।”
বাংলাদেশ স্কোয়াড : মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম ভূঁইয়া, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৯ই মার্চ ঢাকায় পা রাখবে পাকিস্তান ক্রিকেট দল। ১১ই মার্চ থেকে শুরু হবে সিরিজ, সব ম্যাচই হবে মিরপুর স্টেডিয়ামে।
পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা
ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ-পাকিস্তান সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিকরা। দলের নেতৃত্বে দেবেন মেহেদী হাসান মিরাজ। ফিরেছেন সৌম্য সরকার, নাহিদ রানা এবং আফিফ হোসেন।
তবে জায়গা হয়নি হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, জাকের আলি, শামীম হোসেন, নুরুল হাসান, তানজিম হাসান, হাসান মাহমুদ ও নাসুম আহমেদের।