প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০৫:০৭ পিএমআপডেট : ০৪ মার্চ ২০২৬, ০৫:৫৬ পিএম
মন্ত্রিপরিষদ বিভাগ
সরকারের আটজন প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দায়িত্ব পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা মো: শরীফুল আলমকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
পাশাপাশি কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সুলতান সালাউদ্দিন টুকু নতুন দায়িত্ব হিসেবে পেয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
পরিবর্তন এসেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়েও। এই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা হাবিবুর রশিদকে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
একই মন্ত্রণালয়ের মো: রাজিব আহসান পেয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের দায়িত্ব।
এছাড়া অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো: জোনায়েদ আব্দুর রহিম সাকি পেয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ফারজানা শারমীন পেয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব।
একইসঙ্গে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. নুরুল হককে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ববি হাজ্জাজ পেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব ।
উপদেষ্টাদের মধ্যে নজরুল ইসলাম খানকে তার বর্তমান দায়িত্বের পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
একইসঙ্গে রুহুল কবীর রিজভী আহমেদকে পেয়েছেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব।
প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টন