আইআরজিসি কমান্ড সেন্টার ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের
আলাপ ডেস্ক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০৩:৩২ পিএমআপডেট : ০৩ মার্চ ২০২৬, ০৪:১২ পিএম
আইআরজিসি কমান্ড সেন্টার ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের
ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কোরের প্রধান কমান্ড ও কন্ট্রোল সেন্টার ধ্বংস করার দাবি করেছে যুক্তররাষ্ট্র। মঙ্গলবার ইউএস সেন্ট্রাল কমান্ড ‘সেন্টকম জানিয়েছে, ইরানের মিসাইল ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রগুলোও ধ্বংস করেছে তারা। তবে ইরানের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।
ইউএস সেন্ট্রাল কমান্ড এই তথ্য জানালেও তাদের দাবির পক্ষে কোন কোনো প্রমাণ দেয়নি বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
সেন্টকম তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ লিখেছে, “ইরানি শাসনব্যবস্থা থেকে আসা আসন্ন হুমকি মোকাবিলায় আমরা এভাবেই কঠোর ব্যবস্থা নেওয়া অব্যাহত রাখব।”
সোমবারের এক পরিসংখ্যানে সেন্টকম দাবি করেছে, তারা ইরানে ১,২৫০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং ইরানের ১১টি জাহাজ ধ্বংস করেছে। তবে এই দাবির পক্ষেও এখন পর্যন্ত কোনো দালিলিক প্রমাণ বা ছবি প্রকাশ করেনি ওয়াশিংটন।

বিষয়: