প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০৫:২৫ পিএমআপডেট : ০২ মার্চ ২০২৬, ০৫:২৫ পিএম
মধ্যপ্রাচ্যে চলমান ভয়াবহ সংঘাতে দুই জন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও সাতজন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রায় ৬০ লাখ বাংলাদেশির নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন সরকার। তাদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ছাড়া পৃথক এক বিজ্ঞপ্তিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই এর নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইরানের ভাতৃপ্রতীম জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করছে বাংলাদেশ। ‘বাংলাদেশ বিশ্বাস করে, সংঘাতে কোনো সমাধান আসে না। শুধুমাত্র সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা ও আন্তর্জাতিক আইনের প্রতি সম্মানই বিরোধ মেটাতে পারে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সংযুক্ত আরব আমিরাতের আজমানে একটি বেসামরিক স্থাপনায় আকাশপথে হামলার ফলে সৃষ্ট ধ্বংসাবশেষের আঘাতে সিলেটের বড়লেখার বাসিন্দা সালেহ আহমেদ নামে এক বাংলাদেশি নাগরিক মারা গেছেন। আমিরাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে। বাণিজ্যিক ফ্লাইট চালু হলে মরদেহের অবশিষ্টাংশ দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এ ছাড়া বাহরাইনে আরও একজন বাংলাদেশি নাগরিক নিহত এবং তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মানামায় অবস্থিত বাংলাদেশ মিশন স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে বিষয়টি তদারকি করছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
কুয়েতে একটি বেসামরিক বিমানবন্দরের কাছাকাছি ড্রোন হামলায় চারজন বাংলাদেশি আহত হয়েছেন। তারা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আমিনুল ইসলাম, পাবনার সাথিয়ার রবিউল ইসলাম, নোয়াখালীর বেগমগঞ্জের মাসুদুর রহমান এবং কুমিল্লার চান্দিনার দুলাল মিয়া। আহতরা প্রয়োজনীয় চিকিৎসা নিয়েছেন এবং বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে দূতাবাস। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ব্যক্তিগতভাবে হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছেন।
এ ছাড়া, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে আটকা পড়েছে। তবে জাহাজের সকল ক্রু সদস্য নিরাপদ আছেন।
মধ্যপ্রাচ্যে বসবাসরত প্রায় ৬০ লাখ বাংলাদেশির জানমালের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট দেশগুলোতে থাকা বাংলাদেশ দূতাবাসগুলোকে জরুরি সতর্কতা বা ‘অ্যাডভাইজারি’ জারি করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের আতঙ্কিত না হয়ে স্থানীয় সরকারের নির্দেশনা কঠোরভাবে মেনে চলার পরামর্শ দিয়েছে ঢাকা।
মধ্যপ্রাচ্যে সংঘাতে প্রাণ হারালেন ২ বাংলাদেশি