প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৮ পিএমআপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৪ পিএম
প্রিন্স অ্যান্ড্রু
ব্রিটিশ রাজা চার্লসের ছোট ভাই প্রিন্স অ্যান্ড্রুকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার যুক্তরাজ্যের টেমস ভ্যালি পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি জেফরি এপস্টিনের কাছে সরকারের গোপন নথিপত্র পাঠিয়েছিলেন।
বৃহস্পতিবার অ্যান্ড্রু তার ৬৬তম জন্মদিন পালন করার সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর আগে পুলিশ জানিয়েছিল যে, বাণিজ্য দূত হিসেবে কাজ করার সময় তিনি দণ্ডিত যৌন অপরাধী এপস্টিনের কাছে নথিপত্র হস্তান্তর করেছিলেন কি না- এমন অভিযোগ তারা খতিয়ে দেখছে।
প্রয়াত রানি এলিজাবেথের দ্বিতীয় ছেলে এবং রাজা চার্লসের ভাই অ্যান্ড্রু এপস্টিন সংক্রান্ত যেকোনো অপকর্মের অভিযোগ সবসময় অস্বীকার করে এসেছেন এবং তার সঙ্গে বন্ধুত্বের জন্য অনুশোচনা প্রকাশ করেছেন। তবে মার্কিন সরকার কর্তৃক সর্বশেষ বিপুল পরিমাণ নথি প্রকাশের পর থেকে তিনি কোনো মন্তব্য করেননি।
রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, অ্যান্ড্রুকে গ্রেফতারের বিষয়ে রাজা চার্লস এক বিবৃতিতে বলেছেন, "অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের সংবাদ এবং সরকারি পদে অসদাচরণের সন্দেহ সম্পর্কে আমি গভীর উদ্বেগের সাথে জেনেছি।" তিনি আরও যোগ করেন যে, কর্তৃপক্ষের প্রতি রাজপরিবারের "পূর্ণ ও আন্তরিক সমর্থন ও সহযোগিতা" রয়েছে।
রাজা চার্লস স্পষ্টভাবে বলেন, "আইন তার নিজস্ব গতিতে চলবে। যেহেতু এই প্রক্রিয়াটি চলমান, তাই এই বিষয়ে আমার আরও মন্তব্য করা ঠিক হবে না। এর মধ্যে, আমার পরিবার এবং আমি আপনাদের সকলের সেবায় আমাদের দায়িত্ব পালন করে যাব।"
অ্যান্ড্রু হচ্ছেন রাজপরিবারের প্রথম জ্যেষ্ঠ সদস্য যাকে এভাবে গ্রেপ্তার করা হলো, যা তার বড় ভাইয়ের রাজত্বকালের সবচেয়ে বড় কেলেঙ্কারি হিসেবে দেখা হচ্ছে।
ব্রিটিশ রাজা চার্লসের ভাই অ্যান্ড্রু গ্রেপ্তার