প্রকাশ : ১৫ জুন ২০২৬, ০৬:১৭ পিএমআপডেট : ১৫ জুন ২০২৬, ০৮:১৪ পিএম
ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বঢেকে
ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বঢেকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার দুপুরে তাকে তলব করা হয় বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়ের এক সূত্র।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানের সঙ্গে রবিবার দিল্লির বিমানবন্দরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তাতে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়েছে।
এর আগে দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, দিল্লির ঘটনাটি অনাকাঙ্ক্ষিত।
এরপর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও সাংবাদিকদের বলেন, দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে যা হয়েছে, তা কোনোভাবেই প্রত্যাশিত নয়। ঘটনার বিস্তারিত খবর নিচ্ছে সংশ্লিষ্ট উইং। এরপর ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

বিষয়: