প্রকাশ : ১৩ জুন ২০২৬, ১১:২৬ এএমআপডেট : ১৩ জুন ২০২৬, ১১:২৬ এএম
যুদ্ধের অবসান ঘটতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে এখনো চুক্তি সই হয়নি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার আলোচনা এর আগে এতো দূর গড়ায়নি। তবে চুক্তি সই না হওয়া পর্যন্ত গণমাধ্যমে এ নিয়ে জল্পনা-কল্পনা বন্ধ রাখার আহ্বান জানান তিনি।
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যটি শেয়ার করেছেন। এর আগে অবশ্য তিনি সমঝোতা চুক্তির বিস্তারিত তথ্য রাষ্ট্রীয় গণমাধ্যমে ফাঁস করার অভিযোগ এনে ইরানের তীব্র সমালোচনা করেছিলেন এবং ওই প্রতিবেদনগুলোকে ফেইক নিউজ বলে দাবি করেছিলেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও জানিয়েছেন, শান্তি চুক্তির চূড়ান্ত খসড়া প্রস্তুত হলেও পরবর্তী কিছু ধাপ এখনো বাকি।
অন্যদিকে, লেবাননে এখনো ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। মার্চ থেকে এ পর্যন্ত অন্তত ৩ হাজার ৭১১ জন নিহত এবং ১১ হাজার ৪৮৩ জন আহত হয়েছেন। এরমধ্যে শুক্রবার দুইজন চিকিৎসা কর্মী আহত হওয়ার খবর নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আলজাজিরা।
শান্তি চুক্তির ইঙ্গিত যুক্তরাষ্ট্র-ইরানের

বিষয়: