প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৫:৪১ পিএমআপডেট : ১০ জুন ২০২৬, ০৬:৫৫ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের ছবি ব্যবহার করে ফেসবুকে আপত্তিকর পোস্ট ছড়িয়ে দেওয়ার অভিযোগে বাগেরহাটের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার হওয়া তরুণের নাম শেখ রসুল ওরফে রফিকুল। ২৪ বছর বয়সী এই তরুণ বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা। সোমবার রাতে উপজেলার বাঁধাল এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় রসুলকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে তাকে বাগেরহাট আমলি আদালত-৯–এ হাজির করা হলে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম আলাপকে জানায়, ঢাকার মিরপুরে রামিসা হত্যাকাণ্ডের দুই দিন পর রসুল তার ফেসবুক অ্যাকাউন্টে জাইমা রহমানের একটি ছবি আপত্তিকর ক্যাপশনসহ শেয়ার করেন।
তিনি অন্য একটি ফেসবুক আইডি থেকে পোস্টটি সংগ্রহ করে নিজের অ্যাকাউন্টে প্রচার করেছিলেন।
বাগেরহাটে প্রধানমন্ত্রীর কন্যাকে নিয়ে আপত্তিকর পোস্টের অভিযোগে তরুণ গ্রেপ্তার

বিষয়: