বিজিবির প্রতিবাদে সীমান্ত থেকে খুঁটি সরালো বিএসএফ
আলাপ রিপোর্ট
প্রকাশ : ২৩ মে ২০২৬, ০৫:৩৬ পিএমআপডেট : ২৩ মে ২০২৬, ০৫:৩৭ পিএম
বাংলাদেশ-ভারত সীমান্তের কাঁটাতারবিহীন এলাকায় খুঁটি বসানোর চেষ্টা করে আপত্তির মুখে পরে তা সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের কলসিরমুখ সীমান্তে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় উপজেলার তিনবিঘা করিডোর ও দহগ্রাম সীমান্ত এলাকাতেও একই ঘটনা ঘটে।
রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান আলাপ-কে বিষয়টি নিশ্চিত করেছেন।
পরে বিজিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার কলসিরমুখ সীমান্ত এলাকায় আন্তর্জাতিক সীমান্ত আইন অমান্য করে শূন্যরেখায় নিয়মবহির্ভূতভাবে খুঁটি স্থাপনের চেষ্টা চালায় বিএসএফের একটি দল।
বিষয়টি স্থানীয় জনগণ ও বিজিবির নজরে এলে তাৎক্ষণিকভাবে কলসিরমুখ বিওপির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আপত্তি জানান এবং কঠোর অবস্থান নেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এতে বলা হয়, পরে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে আন্তর্জাতিক সীমান্ত আইন মেনে চলার আহ্বান জানিয়ে স্থাপিত খুঁটি অপসারণের জন্য চাপ প্রয়োগ করা হয়। বিজিবির অনড় অবস্থানের মুখে বিএসএফ সদস্যরা তাদের কার্যক্রম বন্ধ করে খুঁটি সরিয়ে নেয়।
ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান জানান, আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে বিএসএফ সীমান্ত এলাকায় খুঁটি স্থাপনের চেষ্টা চালিয়েছিল।
“বিষয়টি জানার পর বিজিবি তাৎক্ষণিকভাবে শক্ত অবস্থান গ্রহণ করে এবং কড়া প্রতিবাদের কারণে বিএসএফ তাদের কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়। বর্তমানে উক্ত সীমান্ত এলাকায় বিজিবি স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”
ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর কাঁটাতারবিহীন সীমান্ত এলাকায় বেড়া নির্মাণের উদ্যোগ নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিজিবির এক সদস্য বিএসএফকে বলেন, সীমান্তের শূন্যরেখায় কোনো কাজ বা জমি পরিমাপের আগে অবশ্যই বিজিবিকে অবহিত করতে হবে।