প্রকাশ : ২১ মে ২০২৬, ০৫:৫৬ পিএমআপডেট : ২১ মে ২০২৬, ০৫:৫৬ পিএম
ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতকল্পে ঢাকাসহ আশপাশের জেলার বিভিন্ন এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার থেকেই ঢাকার নিউমার্কেট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সাভারের নবীনগর ও বাইপাইল, গাজীপুর সিটি কর্পোরেশন ও গাজীপুর চৌরাস্তা এলাকায় দায়িত্ব পালন করছেন তারা।
বিজিবি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী ঈদ ঘিরে জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিতের পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় ঈদের আগে ৭ দিন ও পরবর্তী ৩ দিন বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।
অর্থাৎ ২১এ থেকে ৩১এ মে পর্যন্ত মোতায়েন থাকছে বিজিবি।
গুরুত্বপূর্ণ টোল প্লাজা ছাড়াও মহাসড়ক ও যানজটপ্রবণ এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের পরিচালিত মোবাইল কোর্ট কার্যক্রমে সহায়তা প্রদানের লক্ষ্যে তারা দায়িত্ব পালন করবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি মোতায়েন