ওয়ার্ড কমিটি গঠনের ৫ দিনের মাথায় ছাত্রদলের ৩১ জনের পদত্যাগ
আলাপ রিপোর্ট
প্রকাশ : ১৩ মে ২০২৬, ০৪:০৫ পিএমআপডেট : ১৩ মে ২০২৬, ০৫:১৮ পিএম
ঢাকার খিলগাঁও ১ নং ওয়ার্ড ছাত্রদলের কমিটি গঠনের ৫ দিনের মাথায় একযোগে ৩১ জন পদত্যাগ করেছেন।
বুধবার পদত্যাগের বিষয়টি আলাপ-কে নিশ্চিত করেছেন খিলগাঁও ১ নং ওয়ার্ড কমিটির সদ্য পদত্যাগ করা সহ-সভাপতি সাগর শিকদার।
তিনি আলাপ-কে জানান, মঙ্গলবার আমরা বর্তমান-সাবেকসহ মোট ৩১ জন স্বেচ্ছায় নিজ দায়িত্ব থেকে পদত্যাগ করেছি।
পদত্যাগের কারণ সম্পর্কে তিনি বলেন, এ সংক্রান্ত একটি পদত্যাগপত্র ইতোমধ্যে সভাপতি এবং সাধারণের কাছে পাঠানো হয়েছে। এর বাইরে আমি আর কিছু বলতে ইচ্ছুক নই।
পদত্যাগপত্রে নতুন আংশিক কমিটি গঠনের প্রক্রিয়া এবং ত্যাগী কর্মীদের মূল্যায়ন নিয়ে তাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এতে আদর্শিক অসংগতি, সাংগঠনিক শুদ্ধতা ও কর্মীদের যথাযথ মূল্যায়নের বিষয় উল্লেখ করা হয়।
খিলগাঁও থানা ছাত্রদলের ১নং ওয়ার্ড আংশিক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দেওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাগর শিকদার (সহ-সভাপতি), মো. শফিক খান (যুগ্ম সাধারণ সম্পাদক), মো. শাহজাদা (যুগ্ম সাধারণ সম্পাদক) এবং রবিন পাটোয়ারী (সহ-সাংগঠনিক সম্পাদক)।
এছাড়া খিলগাঁও উচ্চ বিদ্যালয় ইউনিট আহ্বায়ক কমিটির ৯ সদস্য, ঝিলপাড় উত্তর ইউনিটের আহ্বায়ক কমিটির ৬ সদস্য এবং ঝিলপাড় দক্ষিণ ইউনিটের আহ্বায়ক কমিটির ৮ সদস্য পদত্যাগের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
সাবেক কমিটির পক্ষ থেকে পদত্যাগের ঘোষণা দেওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন মো. সাকিব হোসেন সোহাগ (২য় যুগ্ম আহ্বায়ক), হৃদয় হোসেন (৩য় যুগ্ম আহ্বায়ক), মো. মোস্তাফিজুর রহমান (৩য় সদস্য) এবং মো. কুদ্দুস (৪র্থ সদস্য)।
গত ৭ই মে ঢাকার খিলগাঁও ছাত্রদলের অন্তর্ভুক্ত ১ নং ওয়ার্ড কমিটির এই আংশিক কমিটি গঠিত হয়।