প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ১২:৩৭ পিএমআপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ১২:৩৭ পিএম
দক্ষিণ সুদানের রাজধানী জুবার উপকণ্ঠে যাত্রীবাহী ছোট একটি বিমান বিধ্বস্ত
দক্ষিণ সুদানের রাজধানী জুবার উপকণ্ঠে যাত্রীবাহী ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে আরোহীদের ১৪ জনের সবাই নিহত হয়েছেন। এদের মধ্যে ১৩ জন যাত্রী ও একজন পাইলট।
সোমবার দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আল জাজিরাকে এ খবর নিশ্চিত করেছেন।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, খারাপ আবহাওয়া ও দৃশ্যমানতা কমে যাওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।
কর্তৃপক্ষ জানায়, সিটিলিঙ্ক এভিয়েশন পরিচালিত সেসনা ২০৮ ক্যারাভান বিমানটি ইয়েই শহর থেকে জুবা আন্তর্জাতিক বিমানবন্দরে রওনা হয়েছিল। পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে জুবার কাছাকাছি এলাকায় বিমানটি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়।
নিহতদের মধ্যে দুজন কেনিয়ার নাগরিক এবং বাকি সবাই দক্ষিণ সুদানের নাগরিক বলে জানানো হয়েছে।
বিমান চলাচল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, দুর্ঘটনার পর তথ্য সংগ্রহ, উদ্ধার তৎপরতা ও প্রয়োজনীয় সহায়তার জন্য ঘটনাস্থলে একটি বিশেষ দল পাঠানো হয়েছে।
স্থানীয়ভাবে ধারণ করা ভিডিওতে দেখা গেছে, জুবা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরের দুর্ঘটনাস্থলে বিমানটির ধ্বংসাবশেষে আগুন জ্বলছে।
দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্তে ১৪ আরোহীর প্রাণহানি
এদের মধ্যে ১৩ জন যাত্রী ও একজন পাইলট।