শপথ গ্রহণের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন বাংলাদেশের প্রবীণ এই রাজনীতিবিদ।
এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হিসাবে বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে ২৫৫ ভোট পেয়ে তার বিপরীত প্রতিদ্বন্দ্বী প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে হারিয়ে বিজয় নিশ্চিত করেন তিনি।
সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে হওয়া এই নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮টি ভোট।
রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হওয়ার আগে মির্জা ফখরুল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী, ঠাকুরগাঁও-০১ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহসচিব হিসাবে দায়িত্ব পালন করছিলেন।
১৯৪৮ সালের ২৬এ জানুয়ারি ঠাকুরগাঁও জেলায় জন্মগ্রহণ করা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৭২ সালে ঢাকা কলেজে অর্থনীতির শিক্ষক হিসাবে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে রাজনীতির মাঠে পা রাখেন তিনি। ১৯৮৬ সালে সরকারি চাকরি ছেড়ে ১৯৮৮ সালের ঠাকুরগাঁও পৌরসভার নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে চেয়ারম্যান নির্বাচিত হন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০১৬ সালের ৩০এ মার্চ থেকে বিএনপির মহাসচিব। এর আগে, ২০১১ সাল থেকে পাঁচ বছর দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করেন তিনি। ২০০৯ সালের ৮ই ডিসেম্বর অনুষ্ঠিত ৫ম জাতীয় কাউন্সিলে জনাব আলমগীরকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মনোনীত করা হয়।
২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে জনাব আলমগীর তার নিজ জেলা ঠাকুরগাঁও-০১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত কৃষি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
সর্বশেষ ২০২৬ এ হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় ঠাকুরগাঁও-০১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ফখরুল ইসলাম আলমগীর সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন।
রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।

বিষয়: