প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৩ পিএমআপডেট : ১৩ জুন ২০২৬, ০৪:১৫ পিএম
ঔপন্যাসিক শংকর মারা গেছেন
বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক মণিশঙ্কর মুখোপাধ্যায় আর নেই, যিনি পাঠকদের কাছে ‘শংকর’ নামেই পরিচিত ছিলেন।
শুক্রবার দুপুরে কলকাতার একটি হাসপাতালে ৯৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শংকরের বেড়ে ওঠা হাওড়ার এক মধ্যবিত্ত পরিবারে। কলকাতায় বিখ্যাত ব্যারিস্টার নোয়েল বারওয়েলের ক্লার্ক হিসেবে কর্মজীবন শুরু। ১৯৫৫ সালে প্রথম উপন্যাস ‘কত অজানারে’ এর মাধ্যমে লেখালেখির জগতে আসেন শংকর।
তাঁর লেখা ‘চৌরঙ্গী’ উপন্যাস বাংলা সাহিত্যের অন্যতম সৃষ্টি হিসেবে মনে করা হয়। এই উপন্যাসের ওপর ভিত্তি করে জনপ্রিয় সিনেমা ও নাটক বানান হয়েছে।
এছাড়া তার ‘সীমাবদ্ধ’ ও ‘জনঅরণ্য’ উপন্যাস দুটি নিয়ে সত্যজিৎ রায় সিনেমা বানান। স্বামী বিবেকানন্দকে নিয়ে তার গবেষণামূলক বইগুলো পাঠক মহলে সমাদৃত।
দীর্ঘ সাহিত্য জীবনে শংকর অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। ২০০৩ সালে তিনি ভারতের ‘সাহিত্য অকাদেমি পুরস্কার’ লাভ করেন। এছাড়া পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সম্মান ‘বঙ্গবিভূষণ’ পদকেও তিনি ভূষিত হন। তিনি একসময় পশ্চিমবঙ্গের শেরিফ পদের দায়িত্বও পালন করেছিলেন।

বিষয়: