দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১লা ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হতে যাওয়া তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজের জন্য সোমবার এক বিজ্ঞপ্তিতে ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়।
লিটন কুমার দাসের নেতৃত্বে বাকি ১৪ জন ক্রিকেটারদের মধ্যে রয়েছেন তাওহীদ হৃদয় ( ভাইস -ক্যাপ্টেন), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী চৌধুরী, জাকের আলী অনিক ও মেহেদী হাসান মিরাজ।
এছাড়া বলারদের মধ্যে থাকছেন, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলাম।
প্রথম ওয়ানডে ম্যাচটি ১লা ডিসেম্বরের (মঙ্গলবার) বাংলাদেশ সময় রাত সাড়ে তিনটায় দক্ষিণ আফ্রিকার ইস্ট লন্ডনের বাফেলো পার্কে হবে। ৪ঠা ডিসেম্বর গ্কেবেরহার সেন্ট জর্জেস ওভাল মাঠে (সেন্ট জর্জেস পার্ক) ( শুক্রবার) ২য় ম্যাচটিও বাংলাদেশ সময় রাত সাড়ে তিনটায় শুরু হবে। এবং ৭ই ডিসেম্বর ঠিক একই সময়ে শেষ ম্যাচটি হবে কেপ টাউনের মাঠে।
২০২২ সালে সর্বশেষ দক্ষিণ আফ্রিকার মাটিতে সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। যেখানে প্রোটিয়াদের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের মাধ্যমে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছিলো টাইগাররা।